নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি তথ্য অনুযায়ী, তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে দুর্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তারসহ গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানে ১ হাজার ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।
মতামত