ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টায় রোহিঙ্গা যুবকের ১ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে বিনা অনুমতিতে শরণার্থী ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। 

পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৩৫ মিনিটে টেকনাফের ২৬ নম্বর শালবাগান শরণার্থী ক্যাম্পের ডি/৪ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের তথ্যমতে, দিবাকালীন মোবাইল টহল চলাকালে এক রোহিঙ্গাকে বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

 আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একই দিন তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার ঘটনায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারার অপরাধে নূর মোহাম্মদকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ (২০) শালবাগান ক্যাম্পের ই/৭ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৭৫৫৫৭।

ঘটনার বিষয়ে শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় নোট রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে বিনা অনুমতিতে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টায় রোহিঙ্গা যুবকের ১ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x