ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিলেট জেলা জিয়া মঞ্চের কমিটি গঠন নিয়ে অর্থ-বাণিজ্যের অভিযোগ আহবায়ক সাহেদ এবং দপ্তর সম্পাদক জুনেদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আওতাধীন ১৩টি উপজেলা ও পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে নানা অভিযোগ উঠেছে। জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ ও দপ্তর সম্পাদক জুনেদ আহমদের বিরুদ্ধে কমিটি গঠনকে কেন্দ্র করে অর্থ-বাণিজ্যের অভিযোগ করেছেন সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।

অভিযোগকারীদের দাবি, জেলা কমিটির ৫৭ সদস্যের যুগ্ম সম্পাদক ও সিনিয়র সদস্যদের সঙ্গে যথাযথভাবে আলোচনা না করেই বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি গঠন করা হচ্ছে। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে নিজেদের ইচ্ছামতো কমিটিতে পদ দেওয়ার বিষয়টি নিয়ে জেলা কমিটির অন্যান্য সদস্যরা আহ্বায়ক মো. সাহেদ আহমদের কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন কারণ দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগকারীরা আরও জানান, আহ্বায়কের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে জেলা কমিটির কয়েকজন সদস্য কেন্দ্রীয় জিয়া মঞ্চের সিলেট টিমের দায়িত্বপ্রাপ্ত শাহ জামাল ও আরব আহমদের কাছে বিষয়টি তুলে ধরেন।

তাদের অভিযোগ, বিষয়টি জানতে পেরে সাহেদ আহমদ দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের স্বপদে বহাল থাকতে না দেওয়ার কথা বলেন। এতে ভীত হয়ে নবাগত অনেকেই সংগঠনে পদ পাওয়ার আশায় অর্থ দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সিলেট টিমের দায়িত্বপ্রাপ্ত শাহ জামাল ও আরব আহমদের কাছেগ বিষয়টি জানানো হলেও তাদের অভিযোগের  কেন্দ্রীয় নেত্রবৃন্দ জিয়া মঞ্চের সিলেট জেলা শাখার নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর পরে এটা সমাধান করে দেওয়ার কথা বলে আশ্বাস দিয়েছিলেন শাহেদ আহমেদ ও জুনায়েদ  ব্যক্তিগতভাবে অর্থের লেনদেনের মাধ্যমে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেট জেলা জিয়া মঞ্চের কমিটি গঠন নিয়ে অর্থ-বাণিজ্যের অভিযোগ আহবায়ক সাহেদ এবং দপ্তর সম্পাদক জুনেদ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x