বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার। ২৫ সদস্যের নতুন কমিটিতে তাঁকে সংগঠনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শৈলেন্দ্রনাথ মজুমদার দৈনিক গ্রামের কাগজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকায় গোপালগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে তাঁর পরিচিতি রয়েছে।
নতুন কমিটিতে শেখ মাসুদুর রহমান সভাপতি এবং শৈলেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানো নতুন কমিটির অন্যতম লক্ষ্য।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান তিনি। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের কল্যাণে সংগঠনকে আরও কার্যকর করার চেষ্টা করবেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার কার্যালয় জেলা ক্রীড়া সংস্থার তৃতীয় তলায় ১ নম্বর কক্ষে স্থাপন করা হয়েছে।
মতামত