নওগাঁ শহরে পাঁচটি এক হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নারী পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার সামনে কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় উপস্থিত লোকজনের সহায়তায় তার কাছ থেকে ৫টি এক হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত নারী হলেন মোছা. খুশি আক্তার (২৩)। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামের মো. খোরশেদ আলমের মেয়ে।
পুলিশ জানায়, জাল টাকা রাখার ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত