টাঙ্গাইলের মধুপুর কুড়াগাছা ইউনিয়নে পিরোজপুর থেকে মালিবাজার বটতলা এলাকায় দীর্ঘদিন ধরে কাজ শেষ না করে চলে যাওয়ায় সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।পিরোজপুর পাকারমাথা থেকে বটতলা পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে খানখন্দ ও ভাঙাচোরা অবস্থা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় প্রতিদিন চলাচলের সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের খানখন্দে পানি জমে, কিছু কিছু যায়গায় রাস্তার দুই সাইডে ভেঙে পড়ে গেছে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, এতে পথচারী, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন কাচামালের গাড়ি চলাচল করে এবং শত শত অটো চলে, স্থানীয় মানুষজন বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী মত হয়ে পড়ছে। দ্রুত সড়কটি সংস্কার করা হলে স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা মনে করেন।
সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের জন্য মধুপুর প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন পিরোজপুর মালিবাজার বটতলা বাসি।
মতামত