ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় বড় আকারের মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা উদ্ধার।

নওগাঁর পোরশায় পুলিশ সুপারের নির্দেশনায় বড় আকারের মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করে।

পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২০), পিতা—মোঃ মজিবুর রহমান এবং মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী—মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং—কালাইবাড়ী, থানা—পোরশা, জেলা—নওগাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের আরও এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির লব্ধ নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক, টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক সিন্ডিকেটের এই চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। নওগাঁ জেলা পুলিশ এই মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় বড় আকারের মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা উদ্ধার।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x