ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বর্তমান সময়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে। বক্তারা বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূঁইয়া, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক ও বাচ্চু মন্ডল, যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় রাজনৈতিকভাবে সরব পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x