ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ৫ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

শালবাগান ক্যাম্পের পাহাড় থেকে আহত অবস্থায় উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের পাঁচ দিন পর মো. লোকমান মিয়া (২৫) নামে এক সিএনজি চালককে আহত অবস্থায় উদ্ধার করেছে ১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফের ক্যাম্প-২৬ শালবাগান এলাকার এ/৯ ও এ/১০ ব্লকের সংলগ্ন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, নিয়মিত টহলকালে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে এ/৯ ও এ/১০ ব্লকের এক রোহিঙ্গা বাসিন্দা পাহাড়ের পাশে একজন ব্যক্তি পড়ে থাকার খবর দেন। 

খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনজুরল আবছারের নির্দেশে এসআই রুহুল আমিন, এসআই আলম মিয়াসহ ১০ সদস্যের একটি অভিযানিক দল ঘটনাস্থলে যায়।

পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় কাঁটাতারের সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে আহত অবস্থায় লোকমান মিয়াকে উদ্ধার করা হয়।

 তাকে প্রথমে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার বড় ভাই আবুল হাশেমের জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে হোয়াইক্যং বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে সিএনজি চালিয়ে মৌচনী বাজার হয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন এলাকায় যান লোকমান।

 ইটভাটার সামনে যাত্রী নামিয়ে দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা তাকে টেনে-হিঁচড়ে রশি দিয়ে বেঁধে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ইটভাটা এলাকা হয়ে আনসার ক্যাম্পের পেছনের পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পাঁচ দিন পর শনিবার দুপুরে শালবাগান ক্যাম্পের পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় শালবাগান ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে ৫ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x