ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পত্নীতলায় পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, প্রতারক সন্দেহে আটক ১

নওগাঁর পত্নীতলা উপজেলার চকমূলী গ্রামে পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক রেজাউল (পরিচয় অনুযায়ী) নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের নবিউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে চকমূলী গ্রামে গিয়ে বিদ্যুৎ বিলের কাগজ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করেন।

পরে স্থানীয় বাসিন্দা কাজল কুমার, পিতা—সরেন সিং, বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজাউলকে আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা নেওয়ার ঘটনায় সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে রেজাউল সত্যিই পল্লীবিদ্যুতের সদস্য কি না, কিংবা তিনি বৈধভাবে টাকা সংগ্রহ করছিলেন নাকি প্রতারণার উদ্দেশ্যে টাকা নিচ্ছিলেন—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পত্নীতলায় পল্লীবিদ্যুতের সদস্য পরিচয়ে টাকা আদায়ের অভিযোগ, প্রতারক সন্দেহে আটক ১

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x