ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের শালবাগান এপিবিএন ক্যাম্পের সদস্যরা। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ক্যাম্প-২৬ শালবাগানের এ/৪ ব্লকের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আবদুর রশিদ (২৪)। তিনি ক্যাম্প-২৬, শালবাগানের এ/৪ ব্লকের বাসিন্দা।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন টহল ডিউটি পার্টি ক্যাম্প-২৬-এর এ/৪ ব্লকে অভিযান পরিচালনা করে। 

এ সময় ওই ব্লকের কাঁচাবাজারে তার নিজ দোকান থেকে টেকনাফ মডেল থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার দায়িত্বরত মোবাইল টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. মর্তুজার কাছে তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রশিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা নং-১২৬, জিআর নং-৭৪৮/২১ (টি), তারিখ ৩০ আগস্ট ২০২১ এবং প্রসেস নং-১৬৭৩৬/২১ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার একজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি শালবাগান এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x