ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি

দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ। একই সঙ্গে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠিয়েছে জেলা ছাত্রলীগ।

এ সংক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার প্যাডে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে মনিরুজ্জামান আজগরের কাছে একটি অবগতিপত্রও দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মনিরুজ্জামান আজগরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করেছে। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে বাংলাদেশ ছাত্রলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্রপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মনিরুজ্জামান আজগরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

এ ছাড়া চিঠিতে মনিরুজ্জামান আজগরকে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় ব্যবহার করে ভবিষ্যতে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজেকে সংগঠনের কোনো পদধারী হিসেবে পরিচয় দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x