ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৯

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নওগাঁ ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানকালে নওগাঁ শহরের সুইপার কলোনি এলাকা থেকে লীলা বাশফোর (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া মাদক সেবন এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও জনউপদ্রবের অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ কালাম (৪৭), মোঃ সুইট (৩২), শ্রী রতন (৪৭), মোঃ সালাউদ্দিন (২৩), মোঃ নাহিদ ইসলাম (৩৯), মোঃ আরিফ হোসেন (৩০), মোঃ রিকো (৩৯) ও মোঃ জাফর আলী (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নওগাঁ শহরের কেন্দ্রস্থল সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x