ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পুলিশি শৃঙ্খলা মেনে চলা, দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহারসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং জেলার সব থানায় নিয়মিত প্যারেড আয়োজন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার জনসাধারণের জন্য মানসম্মত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মাস্টার প্যারেড পরিচালনা করেন মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ)। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x