ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে হাইকোর্টের দুই বিচারপতির সফর, মতবিনিময় সভা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানের গোপালগঞ্জ সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতি ও বিচার বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবুল খায়ের।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলার বিভিন্ন ট্রাইব্যুনাল পরিদর্শনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি গোপালগঞ্জ সফর করেন। এ উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. হামিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা ও সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হাইকোর্টের দুই বিচারপতির সফর, মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x