ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এসআই পরিচয়ে কল, হোয়াটসঅ্যাপ হ্যাক সাংবাদিক এম আর রকির পরিচিতজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগ একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

সময় টিভির নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি এম আর রকির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে তাঁর পরিচিতজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার বিকেলে এক ব্যক্তি নিজেকে ঢাকার রমনা থানার উপপরিদর্শক (এসআই) জামাল আহমেদ পরিচয় দিয়ে এম আর রকিকে ফোন করেন। কথোপকথনের সময় ওই ব্যক্তি নওগাঁর মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মাদকের স্পট সম্পর্কে তথ্য জানতে চান। বিশেষ করে নুনিয়া পট্টিতে জেলা পুলিশের সাম্প্রতিক অভিযান নিয়ে সংবাদ করা হয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

এম আর রকি জানান, প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ড কথোপকথনের পর ফোনটি কেটে দেওয়া হয়। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে স্ক্রিনশটসহ অবহিত করেন।

পরে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর শনাক্তের চেষ্টা করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে নম্বরটি প্রতারণার কাজে ব্যবহৃত হয়ে আসছে বলে তথ্য পাওয়া গেছে।

এম আর রকির অভিযোগ, প্রতারক চক্রটি পুলিশের বিভিন্ন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে। কখনো এসআই, কখনো ডিবির কর্মকর্তা কিংবা ইন্সপেক্টরের পরিচয় দিয়ে ফোন করে তারা বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের চেষ্টা করে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট একজনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় বলে তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি ১৩টি সিম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযোগ রয়েছে, প্রতারকরা ফোনে কথোপকথনের পাশাপাশি ভুক্তভোগীর মোবাইলে এসএমএস পাঠিয়ে নির্দিষ্ট লিংক বা কোডে প্রবেশের জন্য চাপ প্রয়োগ করে। ওই লিংক বা কোডের মাধ্যমে মোবাইল নম্বর বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয় বলে সংশ্লিষ্টদের দাবি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রটির বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

এসআই পরিচয়ে কল, হোয়াটসঅ্যাপ হ্যাক সাংবাদিক এম আর রকির পরিচিতজনদের কাছে টাকা চাওয়ার অভিযোগ একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x