ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাবরের অর্থায়নে ওমরাহ যাচ্ছেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীর ৪৬ নেতাকর্মী

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৬ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিএনপির নেতা ও এ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে তাদের এ ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাফেলাটির সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, কাফেলায় মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন রয়েছেন। তিন উপজেলা মিলিয়ে মোট ৪৬ জন ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। লুৎফুজ্জামান বাবর নিজে এ কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।

মদন উপজেলা থেকে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাফেলায় রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এসএইচ পিপুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সদস্যসচিব শেখ বদরুজ্জামান মানিক এবং সাবেক ওলামা দল সভাপতি মুফতি আব্দুর রব রয়েছেন।

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইনও কাফেলায় রয়েছেন বলে জানা গেছে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার বলেন, নেত্রকোনা-৪ আসনের নেতাকর্মীদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় তাঁরা লুৎফুজ্জামান বাবরের প্রতি কৃতজ্ঞ। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, নেতাকর্মীদের ওমরাহ পালনের এ উদ্যোগে তাঁরা আনন্দিত।

উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। ওমরাহ পালন শেষে দেশ, জাতি, নেতাকর্মী ও এলাকার মানুষের কল্যাণে দোয়া করবেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাবরের অর্থায়নে ওমরাহ যাচ্ছেন মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরীর ৪৬ নেতাকর্মী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x