ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রদীপ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার রনি সাইকেল স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার প্রদীপ চন্দ্র সরকার রাজশাহীর দুর্গাপুর উপজেলার সায়বাড় এলাকার বাসিন্দা। তিনি হরিপদ সরকারের ছেলে।

সিপিএসসি সূত্রে জানা যায়, প্রদীপ চন্দ্র সরকার দায়রা মামলা নম্বর ৭৬৮/২১ ও সিআর মামলা নম্বর ৩৯/২১ (দুর্গাপুর)–এর আসামি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারের পর প্রদীপ চন্দ্র সরকারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিপিএসসি, এসআরবি-৫।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
0:00 0:00
1.0x