ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাতের অভিযানে ২ হাজার ২৫৭ বোতল মাদক উদ্ধার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় যশোরে বড় ধরনের অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭ বোতল মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ও সিপিসি-৩ যশোরের যৌথ অভিযানকারী দল।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হেমায়েত উদ্দিন (৪৮) ও মো. সুজন (২৪)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেমায়েত উদ্দিন বরিশাল জেলার কোতোয়ালী থানার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে। অপর গ্রেপ্তার মো. সুজন একই জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের মো. দুলালের ছেলে।

অভিযানকারী দলের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ২৫৬ বোতল স্কাফ সিরাপ ও ১ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ২ হাজার ২৫৭ বোতল মাদকদ্রব্য।

উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুইজন এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে এসআরবি ফোর্সেস দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হত্যা, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x