ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১৯৬ বোতল মাদকদ্রব্য সিরাপ জব্দ।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ করেছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি।

সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ২১ সেপ্টেম্বর রাত ১টা ৫৫ মিনিটের দিকে পূর্ব সারডুবি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ভারতীয় এস্কাপ সিরাপের ১৪৯ বোতল এবং ফেয়ারডিল সিরাপের ৪৭ বোতল। সব মিলিয়ে জব্দ করা হয় ১৯৬ বোতল ভারতীয় সিরাপ।

অভিযানের সময় এসব মাদকদ্রব্যের সঙ্গে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৭৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১৯৬ বোতল মাদকদ্রব্য সিরাপ জব্দ।

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x