ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ন্যাম ভবনে এমপির কথিত দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম) থেকে মোছা. মরিয়ম খাতুন (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে একটি কক্ষে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল ও পিবিআই সদস্যদের ডাকা হয়েছে। ফরেনসিক আলামত সংগ্রহের পর আইনানুগ প্রক্রিয়ায় মরদেহ উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করা হবে।

পুলিশ জানিয়েছে, মরিয়মের মৃত্যুর ঘটনা কখন ঘটেছে এবং এর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর স্পষ্ট হবে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে গাজী নজরুল ইসলাম ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে দাবি করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ ও ফরেনসিক সংস্থাগুলো ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ন্যাম ভবনে এমপির কথিত দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x