ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাডেট পিস স্কুলের ৬২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে ক্যাডেট পিস স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয় এবং কুরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দিনাজপুর সরকারি কলেজ ও রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ শাহজাহান সিরাজ শিপন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক কুরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাডেট পিস স্কুলের পরিচালক মাহবুব আল আজিজ, কনফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ (মিলন) এবং ক্যাডেট পিস স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বুলবুল। এ সময় মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x