ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘চোখ বেঁধে হাঁস ধরা খেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যের এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। খেলায় সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম (মুহুরী)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খাইরুল ইসলাম শাহ্, সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো. ওয়াজেদুল ইসলাম এবং যুবদল নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করেন।আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x