১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে নিম্ন আয়ের ১৫০টি পরিবারের মাঝে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারের মাঝে শুষ্ক রসদ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
মতামত