ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পত্নীতলায় আবাসিক ভবনে চুরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলায় আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলা উপজেলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র ভবনের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপারের কঠোর নির্দেশনা ও তত্ত্বাবধানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালান।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ নাজমুল হাসান (২৮) এবং মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে মোঃ মাহফুজ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণ এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত নাজমুল হাসান চুরি হওয়া ওই আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশের দাবি, তিনি চোরচক্রটির নেতৃত্ব দিয়েছেন এবং চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পত্নীতলায় আবাসিক ভবনে চুরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x