নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক সেবন অবস্থায় ব্যক্তি আটক।
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত নাম্বারবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ধামইরহাট থানা এলাকার ধামইরহাট পৌরসভার মাছ বাজারের পেছনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব মোঃ সাজ্জাদ পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি), ধামইরহাট, নওগাঁ।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন অবস্থায় মোঃ আঃ কুদ্দুস (৪৫)-কে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত বজলুর রহমান।
অভিযানকালে তার ব্যবহৃত Honda Dream 110cc মডেলের একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মতামত