ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হামজারছড়ায় ছুরিকাঘাতে আহত আবুল কাসেমের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস

কক্সবাজারের টেকনাফ উপজেলার হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হামজারছড়া এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কাসেম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হ্নীলা এলাকায় নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আবুল কাসেমের মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, কী কারণে এবং কারা আবুল কাসেমকে ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হামজারছড়ায় ছুরিকাঘাতে আহত আবুল কাসেমের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x