সাপাহার সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনের ইন্তেকাল।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি মরহুম আলমগীর হোসেন আর নেই। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলমগীর হোসেনের নামাজে জানাজা আগামীকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাপাহার উপজেলার পিছলডাঙ্গা-ধবলডাঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
জানাজায় আত্মীয়-স্বজন, বিএনপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মতামত