ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খোলা মাঠেই চলছে পাঠদান, চরম ঝুঁকিতে শিক্ষক-শিক্ষার্থীরা।

বদলগাছির সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধস।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি জরাজীর্ণ শ্রেণিকক্ষের অংশবিশেষ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ের মাঠ ও খোলা আকাশের নিচে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি হঠাৎ করে ওই কক্ষের একাংশ ভেঙে পড়ে। পরে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে সাময়িকভাবে কাঠামোটি ধরে রাখার চেষ্টা করা হলেও সেটি আর নিরাপদ বা ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। ফলে যেকোনো সময় ভবনের আরও অংশ ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। এ কারণে অনেক সময় বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে কিংবা খোলা জায়গায় ক্লাস করতে হচ্ছে। এতে একদিকে যেমন রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশও নষ্ট হচ্ছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের সংকট থাকলেও স্থায়ীভাবে সমাধানের কোনো ব্যবস্থা হয়নি। বর্তমানে একটি শ্রেণিকক্ষ ধসে পড়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও জরাজীর্ণ ভবনটির বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত জরাজীর্ণ শ্রেণিকক্ষটি অপসারণ করে নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় অবকাঠামো বরাদ্দের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।

তাদের দাবি, বিষয়টি আর ফেলে না রেখে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিরাপদ শ্রেণিকক্ষ নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে কার্যকর ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বদলগাছির সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধস।

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x