ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রতারণা থেকে সতর্ক থাকুন পোরশাবাসীকে ওসি জিয়াউর রহমানের আহ্বান।

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

বর্তমানে বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পোরশাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে ওসি জানান, প্রতারক চক্র কখনো পুলিশ, ব্যাংক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, মোবাইল অপারেটর কিংবা পরিচিত ব্যক্তির পরিচয় দিয়ে ফোন করছে। আবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও অর্থ ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পোরশাবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তি বা নম্বরের অনুরোধে বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে কোনো অর্থ না পাঠানোর জন্য বলা হয়েছে। একই সঙ্গে OTP, PIN, ব্যাংক হিসাবের তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া ফেসবুক ও মেসেঞ্জারে ভুয়া আইডি, সন্দেহজনক লিংক ও লোভনীয় অফার থেকে সতর্ক থাকতে এবং অনলাইনে কেনাকাটার আগে বিক্রেতার পরিচয় ও বিশ্বস্ততা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

কোনো সন্দেহজনক ফোনকল বা প্রতারণার শিকার হলে দ্রুত পোরশা থানার ০১৩২০-১২৩৮৫০ অথবা ০১৩২০-১২৩৮৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওসির বার্তায় বলা হয়, “সচেতন থাকুন, নিরাপদ থাকুন। প্রতারণা প্রতিরোধে আপনার সামান্য সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।”

অফিসার ইনচার্জ, পোরশা থানা, নওগাঁ

মোবাইল: ০১৩২০-১২৩৮৫০

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

প্রতারণা থেকে সতর্ক থাকুন পোরশাবাসীকে ওসি জিয়াউর রহমানের আহ্বান।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x