ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভারতে পালানোর সময় আখাউড়ায় ২ হত্যা মামলার আসামি ইদ্রিস আলী গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোটার

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইদ্রিস আলী তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া ইমিগ্রেশনে আসেন। এ সময় ইমিগ্রেশন কর্মকর্তা তাদের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করেন। ডাটাবেজ অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় ইদ্রিস আলীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে তার সঙ্গে থাকা বোন ও ভাগিনার নামে কোনো মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশি অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইদ্রিস আলীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ, প্রদর্শন এবং ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও নানা দুর্নীতির অভিযোগও আছে তার বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, ইদ্রিস আলী ভারতে যাওয়ার জন্য সকালে ইমিগ্রেশনে আসেন। ডাটাবেজে তার বিরুদ্ধে হত্যা মামলার তথ্য পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভারতে পালানোর সময় আখাউড়ায় ২ হত্যা মামলার আসামি ইদ্রিস আলী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x