১০ কেজি গাঁজাসহ বিজয়নগরে ১ মাদক কারবারি গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোটার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জাকির হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের মৃত মোমরুজ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারের পর মাদকদ্রব্যগুলো প্রচলিত বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার পুলিশ জানায়, মাদকের প্রসার ঠেকাতে তাদের নিয়মিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মতামত