ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ শহরে গায়ে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ শহরে গায়ে ময়লা ছিটিয়ে প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের চেষ্টাকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের সোনাপট্টি এলাকার বাসিন্দা এস এম আতাউর রহমান সোনালী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির পথে রওনা দেন। পথে এক ব্যক্তি তাকে বলেন, তার শার্টের পেছনে ময়লা লেগেছে। কিছুদূর এগিয়ে গেলে আরেক ব্যক্তি একই কথা বলে তাকে ময়লা পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয়।

কৌশলে তারা আতাউর রহমানকে মসল্লাপট্টির একটি গলির ভেতরে চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে বেঞ্চের ওপর মোবাইল ফোন ও টাকার ব্যাগ রেখে পানি নেওয়ার সুযোগে ব্যাগ থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা।

এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য মামুন বিশ্বাস (৪০) ও মোঃ বিল্লাল শেখ ওরফে মনির (৫৭)-কে আটক করে। তাদের বাড়ি খুলনা জেলার খালিশপুর ও খুলনা সদর থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, অপরিচিত ব্যক্তির কথায় প্রলুব্ধ হয়ে নির্জন স্থানে না যাওয়ার পাশাপাশি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর সতর্ক থাকার বিকল্প নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ শহরে গায়ে ময়লা ছিটিয়ে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টা, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x