নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর সোমবার আসর নামাজ বাদ হতে অত্র মসজিদে ইসলামী গজল ও পবিত্র নাতে রাসুলের মাধ্যমে মাহফিলের শুভ সূচনা হয়।মসজিদ কমিটি ও ব্যবসায়ী বৃন্দের আয়োজনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুর রহমান গাইন ও সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে হাদিস ও কুরআনের আলোকে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমিষ্টভাষী বক্তা মাওলানা আমিনুদ্দিন নকশেবন্দী পশ্চিমবঙ্গ ভারত।দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন গুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি মাওলানা মোঃ আব্দুল মান্নান।তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা মোঃ ওয়িজুর রহমান ইমাম ও খতিব নাজিমগঞ্জ বাজার জামে মসজিদ।মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও বাজারে ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমে মধ্যরাত পর্যন্ত চলা আজিমুশশান ওয়াজ মাহফিলে আলেমে দ্বীন ও শতশত ধর্মপ্রাণ মুসল্লি এবং আশেকে রাসুলের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আমিনুদ্দিন নকশেবন্দী পশ্চিমবঙ্গ ভারত।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)ও আজিমুশশান ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করছেন মাওলানা আমিনুদ্দিন নকশেবন্দী পশ্চিমবঙ্গ ভারত।
মতামত