বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইয়াসিন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডসহ পৌরসভার সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মো. ইয়াসিন বলেন, দলের সকল নেতাকর্মীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
দলের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, টেকনাফ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।
তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মো. ইয়াসিন টেকনাফ পৌরসভার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।
মতামত