ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের উদ্বোধন

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলা পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

তিনি রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পৃষ্ঠপোষক ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদনের মাধ্যমে মোট ১ হাজার ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬২০ জন শিক্ষার্থী কৃতকার্য হন। আগামী শুক্রবার থেকে যথারীতি প্রোগ্রামের ক্লাস শুরু হবে।রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x