ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিয়ামতপুরে ডিবির মাদকবিরোধী অভিযান ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিবপুর দিঘীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নিয়ামতপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার শিবপুর দিঘীপাড়া এলাকায় জনৈক এরশাদ মেম্বারের বাড়ির আশপাশে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এরশাদ মেম্বারের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে সোহেল রানা (২৯)-এর হাতে থাকা হলুদ রঙের একটি শপিং ব্যাগ থেকে ২০ পাতায় মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট ছিল।

গ্রেপ্তার সোহেল রানা নিয়ামতপুর উপজেলার শিবপুর দিঘীপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। এ সময় তার সহযোগী হিসেবে একই উপজেলার শিবপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী উপেন বর্মনের ছেলে শ্রী সুদান বর্মন (২৯)-কেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় এর আগেও একটি মাদক মামলা, ডাকাতির প্রস্তুতির মামলা এবং ডাকাতির মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে ডিবির মাদকবিরোধী অভিযান ২০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x