ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কার্তিক রায়ের ছেলে সুব্রত রায় নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার এলাকায় অবরোধ চলে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ সময় ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, “আমি একজন মুসলিম হিসেবে মনে করি, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তার আইনানুগ বিচার হওয়া উচিত। তবে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয় বাসিন্দা মো. বিয়েল হোসেন বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।” একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, “হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমন ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x