মান্দায় মাদকবিরোধী অভিযানে ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশ উদ্ধার, নারী গ্রেপ্তার।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনায় ললিতা রাণী (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে মান্দা থানাধীন গণেশপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে শ্রী রামপুর (ঋষিপাড়া) গ্রামের ললিতা রাণীর বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশিকালে তার বসতবাড়ি থেকে মোট ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশ উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ ও রাখার অভিযোগে ললিতা রাণীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ললিতা রাণী (৩৮) মান্দা উপজেলার শ্রী রামপুর (ঋষিপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি শ্রী অমল ঋষির স্ত্রী।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ললিতা রাণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মতামত