ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ৬৪ বিজিবি

 কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব ফারিরবিল কেকড়াতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

 এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক চোরাকারবারি পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি পলিব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিব্যাগটি উদ্ধার করেন।

 পলিব্যাগের ভেতর তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে সর্বমোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে ৬৪ বিজিবি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x