ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীর পুঠিয়ায় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপির নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কবুতর উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। নজরুল মণ্ডলের মিলপ্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে পুঠিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি।সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি বলেন,"বিএনপি জনগণের দল। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি, জনগণকে সাথে নিয়ে দেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব"।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপির নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x