ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিক-নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৫৭টি বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে ৬ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x