ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় সাপের কামড়ে এক সপ্তম শ্রেণির ছাত্রে মৃত্যু

পোরশা প্রতিনিধি কামরুজ্জামান সরকার বাবু:

নওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে আবির ইসলাম রিয়ন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিসকিনপুর গ্রামে নিজ বাড়িতে এই অনাকাঙ্খিত  ঘটনা ঘটে।নিহত আবির ইসলাম (রিয়ন) ওই গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে। সে নিসকিনপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য, আবির মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র  ছিল।

পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল আবির। এ সময় একটি সর্প তাকে কামড় দেয়। বিষয়টি টের পাওয়ার পর পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আবিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে অনেক সময় কবিরাজ বা ওঝার শরণাপন্ন হওয়ার প্রবণতা রয়েছে। এতে চিকিৎসা পেতে দেরি হওয়ায় দুর্ঘটনার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় সাপের কামড়ে এক সপ্তম শ্রেণির ছাত্রে মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x