ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের অভিযোগ, ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রভাবশালী চক্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় পরিবারের

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়! তেঁতুলিয়া দর্জিপাড়ায় পৈতৃক জমি দখলের চেষ্টা, একের পর এক হয়রানিমূলক মামলা এবং জমিতে রোপণ করা ফসল নষ্ট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়ার একটি অসহায় পরিবার। নিজেদের সম্পত্তি রক্ষা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্জিপাড়া এলাকার একই পরিবারের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন চার বোন রমিনা (৫০), জুলেখা (৫৫), তসলিমা (৪০), রহিমা (৪৫) এবং তাদের ভাই আসির (৬০)।

লিখিত বক্তব্যে তারা জানান, তাদের পিতা রেখে যাওয়া দর্জিপাড়া মৌজার ৩৯ খতিয়ানের ১৪১৫ দাগের শতক পৈতৃক জমি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আইনি লড়াই করে আসছেন। এক পর্যায়ে আদালত তাদের পক্ষে রায় প্রদান করলে তারা আইনানুগভাবে রায়প্রাপ্ত জমির কার্যক্রম সম্পন্ন করেন।তাদের অভিযোগ, আদালতের রায়ের বাইরে থাকা তাদের পিতার রেখে যাওয়া আরও ২৫ শতক জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ওই চক্র পৈতৃক সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করতে বিভিন্ন সময় ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়ের করে আসছে বলেও দাবি করেন তারা।ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সম্প্রতি ওই জমিতে রোপণ করা ফসল কেটে ফেলা হয়েছে। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এমন হয়রানি ও চাপের কারণে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

তারা বলেন, চার বোন ও তাদের পরিবারের সদস্যরা নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসনের সহযোগিতা চান। একই সঙ্গে অবৈধ দখল প্রচেষ্টা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফসল নষ্টের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তাদের পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের অভিযোগ, ফসল নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রভাবশালী চক্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় পরিবারের

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x