বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটস এর মহা তাঁবু জলসা ও সমাপণী অনুষ্ঠিত
==========================
মোঃ সেলিম রেজা,বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
বিরলে ৬ষ্ঠ উপজেলা স্কাউটস এর মহা তাঁবু জলসা ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার রাতে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার, শ্লোগান নিয়ে ক্যাম্প ফায়ারের শিখা প্রজ্বলন ও স্কাউটারগণের নানামূখী পরিবেশনায় সমাপণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ স্কাউটস বিরল এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হিরা, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক ও জুবীলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার সম্পাদক ও বোর্ডহাট কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার ও প্রোগ্রাম চীফ বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, বাংলাদেশ স্কাউটস বিরল এর কমিশনার ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস বিরল এর সম্পাদক ও বিরল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলনাহার খানম। সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার ও নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। উল্লেখ্য, উপজেলার ২৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন স্কাউট শিক্ষার্থী সমাবেশে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীগণকে বিভিন্ন ক্যাটাগরিতে মার্কিং এর পর পুরস্কৃত করা হয়।
মতামত