ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

আঃ আজিজ চৌধুরী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।

উৎসবমুখর ও পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে শ্রমিক সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভিড়ের পাশাপাশি সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের ভোট দিতে দেখা যায়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৪৬ জন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়।

ভোট দিতে আসা কয়েকজন শ্রমিক প্রতিনিধি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে যারা আন্তরিকভাবে কাজ করবেন, তারা যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে চান। এ কারণে তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন প্রধান আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আব্দুল মালেক তুলা, উপদেষ্টা মো. লস্কর আলী মেম্বার, জয়নাল আবেদীন বাবলু, মিঃ হেলিন যেত্রা, সাইফুল ইসলাম, ফিলিপ কুবি ও লোটিশ ডিও। এছাড়া মধুপুর কুলি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আদিত্য সরকার উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আব্রারুল হক শিমুল। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আব্দুল আউয়াল। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আশিক রায়হান ও কেরামত আলী।

সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন নেতৃত্ব সংগঠনের সদস্যদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সাধারণ শ্রমিকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x