ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর

মো: সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 পটুয়াখালীর দুমকিতে নবগঠিত যুবদলের আনন্দ মিছিলে পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন এবং ৪ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (আজ) বিকেল সাড়ে ৫টার দিকে পাগলা  এলাকা থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা   প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদারের নেতৃত্বে পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষিপ্তভাবে হামলা চলতে থাকে। সংঘর্ষে আহতদের মধ্যে সৈয়দ রিয়াদ (৩১), শাকিল জমাদ্দার (২৭) ও আবদুল ওয়াব (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর আগে, নবগঠিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদবঞ্চিতরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন। বুধবার বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত পুনর্গঠনের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেল দায়িত্ব পান। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

নবগঠিত কমিটির সভাপতি জাকির আলম মিলন অভিযোগ করেন, জেলা বিএনপির প্রভাবেই এ হামলার ঘটনা ঘটেছে। অপরদিকে হামলার পর নতুন বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছেন পদবঞ্চিতরা।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা-সংঘর্ষ: আহত ৫, মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x