ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুড়িগ্রামে তীব্র সার সংকট, গুদাম ভেঙে ১০ টন সার নিলেন কৃষকরা

 আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২৩ আগস্ট, ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা একজোট হয়ে একটি ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি (৯,৮৫০ কেজি) সার নিয়ে গেছেন।

​রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ‘মেসার্স শাহ আমানত ট্রেডার্স’ নামক সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলারের মোট বরাদ্দ ছিল ১,৩২০ বস্তা সার, যার মধ্যে গুদামে ৩৪০ বস্তা মজুদ ছিল। পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও মালিক তাইফুর রহমান মুকুল কৃষকদের সার দিতে গড়িমশি করছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। রোববার সকাল থেকেই দুই শতাধিক কৃষক সারের জন্য ডিলার পয়েন্টে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে দোকান না খোলায় ক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে ১৯০ বস্তারও বেশি ইউরিয়া সার নিয়ে চলে যান।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামের অবশিষ্ট সার রক্ষা করে।

​ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উক্ত ইউনিয়নে প্রায় ৪ হাজার বস্তা সারের চাহিদার বিপরীতে বরাদ্দ ছিল মাত্র ১,৩২০ বস্তা, যা উত্তোলনের পরিমাণ ছিল আরও কম। ফলে সার না পাওয়ার তীব্র শঙ্কা থেকে কৃষকেরা এই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশী তৎপরতায় ইতোমধ্যেই ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়ে গেছেন। বাকি সার উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।"

​এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে একাধিকবার কল করা হলেও তিনি পরে কথা বলবেন বলে জানান। অন্যদিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, সারাদিন জেলা পর্যায়ের দাপ্তরিক সভায় ব্যস্ত থাকায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে তীব্র সার সংকট, গুদাম ভেঙে ১০ টন সার নিলেন কৃষকরা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x