ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শাখা ব্যবস্থাপক আটক, মাদক কারবারের অর্থের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ

গোপালগঞ্জে এসএ পরিবহনে ডিবির অভিযান, মিলল কোটি টাকার লেনদেনের তথ্য

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্যসংবলিত নথিপত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এসএ পরিবহনের ওই কার্যালয়ে অভিযান চালায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে লেনদেন হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে কার্যালয় থেকে একটি বিশেষ অর্ডার বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের একাধিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব নথিতে সব মিলিয়ে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবি।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, ‘একটি নির্দিষ্ট চক্রের জন্য গোপনে বিশেষ একটি অর্ডার বই ব্যবহার করা হতো। ওই বইয়ের বিভিন্ন ভাউচারে বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের সঙ্গে মাদক ব্যবসার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশের দাবি, এসব অর্থ কার্যালয়ে না রেখে শাখা ব্যবস্থাপক নূর মো. মঞ্জু নিজের বাসায় নিয়ে লেনদেন করতেন। পাশাপাশি লেনদেনের সম্ভাব্য প্রমাণ এড়াতে কুরিয়ার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার তথ্যও তদন্তে এসেছে।

জিজ্ঞাসাবাদে বড় অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি নূর মো. মঞ্জু স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর দাবি, কার্যালয়ে বিপুল পরিমাণ টাকা রাখা নিরাপদ মনে না হওয়ায় নিরাপত্তার স্বার্থে তিনি টাকা বাসায় নিয়ে যেতেন।

তবে জব্দ করা নথিপত্রে পাওয়া এসব অর্থের লেনদেন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো চক্রের হয়ে করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নথিপত্র, ভাউচার ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এসএ পরিবহনে ডিবির অভিযান, মিলল কোটি টাকার লেনদেনের তথ্য

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x