ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

এ.ক পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী (৩৫) রুবেল ভূঁইয়া নরসিংদী জেলার মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ‘দিবাকালীন স্পেশাল-১১’ ডিউটি করছিল। এ সময় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একটি এফজেটএস মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে রুবেল ভূঁইয়ার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা  দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x